এআই-সুবিধার পস ও ইনভেন্টরি · বাংলা ও ইংরেজিগত ৩০ দিনে 134টি নতুন দোকান যোগ দিয়েছে
প্রতিটি বিক্রি, বাকির প্রতিটি টাকা। দোকানের জন্য এক পস ও হিসাবের অ্যাপ
মুখে বলুন, বিল হয়ে যাবে। ছবি তুলুন, পণ্য উঠে যাবে। বিক্রি, স্টক, বাকি আর লাভের হিসাব, সব এক অ্যাপে।
রাত বারোটায় ক্যাশের সাথে বিকাশের হিসাব মেলাচ্ছেন? খাতার অ্যাপে আর কুলাচ্ছে না, অথচ মোটা সেটআপ ফির ইআরপিও নিতে চান না? বিজনেসি বাংলাদেশের দোকানের জন্য বানানো ক্লাউড পস, স্টক ও হিসাবের অ্যাপ: নেট চলে গেলেও বিল হয়, প্রত্যেক কাস্টমারের বাকি তার নিজের খাতায় থাকে, আর আজকের লাভ দেখতে ক্যালকুলেটর লাগে না। সব টাকায়, বাংলা ও ইংরেজিতে।
মাসে ৳৪৯৯ থেকে · ৭ দিন ফ্রি · কোনো টাকা লাগবে না · সেটআপ আমরা করে দিই, ফ্রি · ডেমো দোকান চালিয়ে দেখুন
এখনই চালিয়ে দেখুন, সাইন-আপ ছাড়া
নেট গেলেও বিলিং চলে এক ট্যাপে হোয়াটসঅ্যাপে বাকির রিমাইন্ডার ক্যাশ, বিকাশ ও নগদের আলাদা হিসাব
প্রথম দিন থেকেই যা বদলায়
দোকানের যে ঝামেলাগুলো রোজ টাকা খায়, একটা একটা করে শেষ
নিচে স্ক্রল করুন। প্রতিটাই কাউন্টারের আসল সমস্যা, আর সেখানে অ্যাপটা ঠিক কী করে।
নির্ভুল লাভ
রাত জেগে আর হিসাব মেলাতে হবে না
প্রতিটা বিলেই স্টক, ক্যাশ, বাকি আর লাভ একসাথে বদলায়। শাটার নামানোর আগেই হিসাব মিলে থাকে।
আগে
দোকান বন্ধের সময় ক্যালকুলেটর, তারপরও ক্যাশে ৩০০ টাকার গরমিল
বিজনেসিতে
আজকের বিক্রি, ক্যাশ, বিকাশ, বাকি আর আসল লাভ, সব ফোনে তৈরি
ডাবল-এন্ট্রি হিসাব নিজেই ওঠে
প্রতি বিক্রিতে স্টক নিজেই কমে
লাভ খরচ বাদ দিয়ে, আন্দাজে নয়
আজকের হিসাব
আজকের বিক্রি৳৪৮,২৫০
ক্যাশ৳৩১,৪০০
বিকাশ৳১২,১০০
বাকি৳৪,৭৫০
পণ্যের খরচ− ৳৩৯,৬৮০
অন্যান্য খরচ− ৳১,২০০
নিট লাভ৳৭,৩৭০
হিসাব মিলে গেছে
মুখে বলে বিল
মুখে বলুন, বিল হয়ে যাবে
“দুই কেজি চিনি, এক প্যাকেট বিস্কুট।” ব্যস, এটুকুই। পণ্য খুঁজতে গিয়ে কাস্টমারকে দাঁড় করিয়ে রাখতে হবে না।
আগে
ভিড়ের সময় পণ্য খোঁজা আর টাইপ করা, কাস্টমারের লাইন বাড়ে
বিজনেসিতে
বলার সাথে সাথে পণ্য আর পরিমাণ বিলে, সেভের আগে আপনি দেখে নেন
বাংলা ও ইংরেজি
পার্টির জমাও মুখে বলা যায়
সেভের আগে আপনি দেখে নেন
মুখে বলে বিল
“দুই কেজি চিনি, এক প্যাকেট বিস্কুট”
চিনি২ কেজি × ৳১৪০৳২৮০
বিস্কুট১ প্যাকেট × ৳৪৫৳৪৫
মোট৳৩২৫
ছবিতে পণ্য যোগ
প্যাকেটের ছবি তুলুন, পণ্য নিজেই উঠে যাবে
দুইশো পণ্য তুলতে আর পুরো ছুটির দিন নষ্ট হবে না। ক্যামেরা ধরুন, দেখে নিন, সেভ করুন।
আগে
প্যাকেট দেখে দেখে নাম আর দাম টাইপ করতে পুরো ছুটির দিন শেষ
বিজনেসিতে
নাম, MRP, সাইজ, ব্যাচ, মেয়াদ প্যাকেট থেকেই পড়ে নেয়, বাংলা ও ইংরেজিতে
আপনার ডিভাইসেই চলে
ছবি আপনার ডিভাইসেই থাকে
সেভের আগে যা খুশি বদলান
পণ্য যোগ
ফ্রেশ চা৳২৬০
নামফ্রেশ প্রিমিয়াম চা
MRP৳২৬০
সাইজ৪০০ গ্রাম
কাছে ধরুন · ভালো আলো · সামনে আর পেছনে
দেখে নিয়ে সেভ করুন
ফোনই স্ক্যানার
হাতের ফোনটাই বারকোড স্ক্যানার। মেশিন কিনতে হবে না।
ক্যামেরা বারকোডে ধরলেই পণ্য বিলে উঠে যায়। নতুন পণ্য তুলছেন? প্যাকেটে ধরলে বারকোডও বাকি তথ্যের সাথে ফরমে বসে যায়। Bisnesy Desktop থাকলে ফোন জোড়া দিয়ে কম্পিউটারের জন্যও স্ক্যান করা যায়।
স্ক্যান করলেই পণ্য বিলে, ক্রয়ে বা কোটেশনে, হাতের ফোন থেকেই
যে ক্যামেরা আছে সেটাতেই চলে
পরপর অনেক পণ্য স্ক্যান করুন
Bisnesy Desktop-এর সাথে জোড়া লাগে
নতুন বিল
বারকোড পড়ছে
ফ্রেশ প্রিমিয়াম চা ৪০০ গ্রাম৳২৬০
মেরি বিস্কুট৳৪৫
মোট৳৩০৫
দুটো পণ্য, কিছুই টাইপ করতে হয়নি
কার্টন ও প্যাকেট
কার্টনের দাম কার্টনে, প্যাকেটের দাম প্যাকেটে
১ কার্টন ৳৪,১৮০। ১ প্যাকেট ৳৪২০। এক ট্যাপে বদলান, দামও সাথে বদলায়, আর স্টক দুইভাবেই ঠিকঠাক কাটে।
আগে
মনে মনে কার্টনের দাম ভাগ করা, আর প্যাকেটের লাভটা হাতছাড়া
বিজনেসিতে
প্রতিটা এককের নিজের দাম, তাই খুচরার লাভ আর ছাড়তে হয় না
যে পরিমাণ লিখলেন সেটাই থাকে
প্রতিটা এককের নিজের দাম
দুইভাবেই স্টক ঠিক থাকে
বিল
ফ্রেশ সয়াবিন তেল১ কার্টন = ১০ প্যাকেট
কার্টনকার্টনপ্যাকেটপ্যাকেট
পরিমাণ১
দাম৳৪,১৮০৳৪২০
স্টক ঠিকঠাক কাটে
বাকি আদায়
খাতায় পড়ে থাকা টাকা আপনার হাতে নেই। ঘরে আনুন।
প্রত্যেক কাস্টমারের বাকি নিজেই যোগ হয়, আর চাইতে লাগে এক ট্যাপ। কাউন্টারে দাঁড়িয়ে অস্বস্তি আর নয়।
আগে
পাতার পর পাতা বাকি, কে কত দেবে মনে থাকে না
বিজনেসিতে
কে কত দেবে, কতদিন ধরে, সব এক জায়গায়, তাগাদা এক ট্যাপ দূরে
এক ট্যাপে WhatsApp তাগাদা
চাইলে নিজে থেকেই বাকির SMS
জমা আগে পুরনো বিলে কাটে
বাকি
করিম স্টোর১২ দিন ধরে বাকিবাকি৳২,৩৫০৳০
WhatsApp-এ তাগাদা গেছে
৳২,৩৫০ জমা হলো
বাকি শেষ
কুরিয়ার
বিল করলেন, পার্সেলও বুক হয়ে গেল
নিজের কুরিয়ার অ্যাকাউন্ট দিয়ে POS থেকেই Steadfast, Pathao বা RedX বুক করুন। হলো কি হলো না, সাথে সাথেই দেখবেন।
আগে
কুরিয়ারের সাইটে আবার একই ঠিকানা লেখা, তারপর টাকার পেছনে দৌড়
বিজনেসিতে
এক সেভেই পার্সেল চলে যায়, আর এক পাতায় দেখবেন কোনটা পথে, পৌঁছেছে বা ফিরেছে
প্রো প্ল্যানে, ফ্রি ট্রায়ালেও পাবেন
ক্যাশ অন ডেলিভারি বাকির সাথে মেলে
ফেরত পার্সেল আবার তালিকায়
কুরিয়ার
রূপা, মিরপুরক্যাশ অন ডেলিভারি৳১,২৫০
বিল সেভ হলো
Steadfast বুক হলোকনসাইনমেন্ট SF-48213
পথে আছে
ডেলিভারড
নেট ছাড়াই
নেট গেছে, বিক্রি যায়নি
ইন্টারনেট ছাড়াই বিল চলতে থাকে। লাইন ফিরলে সব নিজেই সিঙ্ক হয়, একই বিক্রি কখনো দুবার ওঠে না।
আগে
নেট গেলে লাইন বাড়ে, বিক্রি লেখা হয় কাগজের টুকরোয়
বিজনেসিতে
যেমন বিল করছিলেন তেমনই করুন, বাকিটা নিজেই মিলে যাবে
ওয়েব, ফোন আর উইন্ডোজ
একই বিক্রি দুবার ওঠে না
সিঙ্ক নিজেই শুরু হয়
POS
নেট নেইনেট ফিরেছে
বিল ১০৪১এখানে জমাসিঙ্ক হয়েছে
বিল ১০৪২এখানে জমাসিঙ্ক হয়েছে
বিল ১০৪৩এখানে জমাসিঙ্ক হয়েছে
৩টা সিঙ্ক, ডুপ্লিকেট ০
আসল দোকানদারদের কথা
আমাদের কথা নয়, তাঁদের কথাই শুনুন
দোকানের মালিকরা নিজে থেকে বিজনেসি নিয়ে যা লিখেছেন, সাথে মূল পোস্ট মিলিয়ে দেখার লিংক।
WhatsApp
“আপনাদের সাপোর্ট অন্যান্য সফটওয়্যারের তুলনায় অনেক বেশি ভালো। আমি অন্য একটা সফটওয়্যার থেকে শিফট হয়ে আপনাদের এখানে আসছি। আপনাদের সাপোর্টের জন্য আবারও ধন্যবাদ!”
A
Aslam Sheikh
জারা এন্টারপ্রাইজ
Facebook
“Bisnesy-তে জয়েন হয়ে দারুণ লাগলো। Bisnesy নিয়ে কাজ করার পর নিশ্চিন্তে দোকান কর্মচারীদের কাছে রেখে ফ্যামিলির সাথে সময় দিতে পারি। দোকানের মাল এদিক-সেদিক হলে আমি সহজেই বুঝতে পারবো, তাই নিশ্চিন্তে দোকান কর্মচারীদের ভরসায় রাখা যায়। কোনো মাল চুরি বা গরমিল হলেও তা ধরা পড়ে, সব হিসাব ৯৯% সঠিকভাবে পাওয়া যায়!”
B
Billal Hossain
সততা টেলিকম
Facebook
“বিক্রয় ও হিসেব-নিকেশের জন্য আপনাদের অ্যাপ অত্যন্ত কার্যকর ও চমৎকার। প্রয়োজনীয় নতুন কোনো ফিচারের প্রয়োজন হলে অবশ্যই জানাবো।”
পণ্য, কাস্টমার আর বাকিতে ভরা একটা ডেমো দোকান খুলুন। একটা বিক্রি করুন, বাকি দিন, টাকা নিন, আর দেখুন স্টক ও লাভ কীভাবে বদলায়। এটা শুধু আপনার কপি, এখানে ভুল হলেও কোনো ক্ষতি নেই।
বাংলাদেশে বিক্রি হওয়া ২৬,০০০+ ওষুধের তালিকা আগে থেকেই দেওয়া আছে। ব্র্যান্ড বা জেনেরিক নাম লিখে খুঁজুন, একটা বেছে নিন। নাম, জেনেরিক, কোম্পানি, ধরন, শক্তি, স্ট্রিপে কয় পিস আর দাম সব বসে যায়। নতুন ওষুধ তুলতে লাগে কয়েক সেকেন্ড।
ব্র্যান্ড বা জেনেরিক নামে খুঁজুন (যেমন প্যারাসিটামল)
Napa 120 ml · SuspensionParacetamol · Beximco৳৪৫.০০
ওষুধের নাম
Napa Extra 500+65 mg
জেনেরিক
Paracetamol + Caffeine
কোম্পানি
Beximco Pharmaceuticals
ধরন
ট্যাবলেট
শক্তি
500 mg + 65 mg
স্ট্রিপ
১০ পিস
প্রতি পিস
৳২.৫০
প্রতি স্ট্রিপ
৳২৫.০০
সেভ করার জন্য তৈরি। এরপর শুধু ব্যাচ আর মেয়াদ।
নিজে থেকে পূরণ
বিজনেসি সুইচ অফার
শূন্য থেকে শুরু না করেই বিজনেসিতে চলে আসুন
৭ দিন প্রো-র সব ফিচার ফ্রি, আর সেটআপ আমরা আপনার সাথে করে দিই: পণ্য তুলে দিই, শুরুর স্টক আর বাকি বসিয়ে দিই, বাংলায় সেটআপ কল। কোনো টাকা লাগে না, সেটআপ ফি নেই, আর টাকা দেওয়ার পর ৩০ দিনের টাকা ফেরতের গ্যারান্টি।
সেটআপের অনুরোধ হোয়াটসঅ্যাপে সরাসরি ঢাকায় আমাদের টিমের কাছে যায়।
৭ দিন প্রো-র সব ফিচার
পস, স্টক, হিসাব, এইচআর আর সব রিপোর্ট খোলা। কোনো টাকা লাগে না, কিছু ইনস্টল করতে হয় না।
পণ্য আমরা তুলে দিই
হোয়াটসঅ্যাপে তালিকা পাঠান: এক্সেল ফাইল, পুরনো সফটওয়্যারের এক্সপোর্ট, বা খাতার ছবি। আমরা তুলে দেব।
শুরুর স্টক ও বাকি বসিয়ে দিই
আপনার এখনকার স্টক আর কাস্টমার-সাপ্লায়ারের বাকি আমরা বসিয়ে দিই, যাতে প্রথম দিনেই এটা আপনার দোকানের মতো লাগে।
বাংলায় ফ্রি সেটআপ কল
আমাদের টিমের সাথে একটা কলে ইনভয়েস, স্টাফ আর টাকার হিসাব সেটআপ, আর একসাথে প্রথম বিলটা করা।
৩০ দিনে টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়াই
প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে শুধু জানান যে কাজে আসছে না, পুরো টাকা ফেরত। কোনো প্রশ্ন নেই, কোনো ফর্ম নেই।
কোনো সেটআপ ফি নেই
অনেক ব্যবসার সফটওয়্যারে শুরুতেই সেটআপ বা লাইসেন্স ফি দিতে হয়। আমাদের নেই। শুধু প্ল্যানের টাকা, মাসে ৳৪৯৯ থেকে।
আজ শুরু করলে যা হবে
1আজ
দুই মিনিটে অ্যাকাউন্ট খুলুন। কোনো টাকা লাগে না।
2প্রথম দিন
পণ্যের তালিকা হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা তুলে দিই। প্রথম বিলটা একসাথে করি।
3৭ দিন
প্রো-র সব ফিচার নিজের দোকানে চালিয়ে দেখুন, কোনো শর্ত ছাড়া।
4তারপর
ভালো লাগলে প্ল্যান নিন। ৩০ দিনের মধ্যে কাজে না এলে কোনো প্রশ্ন ছাড়াই পুরো টাকা ফেরত।
খাতায় যে প্রতিটি দিন যায়, সেদিনের বাকি আর হারানো মালের হিসাব আর ফেরে না। আজ শুরু করলে কাল থেকেই পুরো হিসাব আপনার হাতে।
টাকা ফেরতের গ্যারান্টি: প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে জানান যে বিজনেসি আপনার কাজে আসছে না, কোনো প্রশ্ন ছাড়াই ৫ কর্মদিবসের মধ্যে সেই পেমেন্টের পুরো টাকা ফেরত দেব। প্রতি অ্যাকাউন্টে একবার।
কল চাই?
নম্বর দিন। আমাদের টিম আপনাকে কল করে দোকানের জন্য Bisnesy চালু করে দেবে।
ভেতরটা দেখুন
আসল স্ক্রিন। মকআপ নয়।
নিচের প্রতিটি ছবি চলমান সফটওয়্যার থেকে নেওয়া, রহমান সুপার শপের আসল দুই মাসের হিসাব থেকে। দোকানের প্রতিদিনের কাজ, একেকটা ট্যাবে।
bisnesy.com/pos
পুরো স্ক্রিন দেখতে পাশে সোয়াইপ করুন →
দশ সেকেন্ডেই কাস্টমারের বিল
ফোনের ক্যামেরায় বারকোড স্ক্যান করুন, নয়তো পণ্যের ছবিতে চাপ দিন। দাম, স্টক আর এই কাস্টমারের বাকি, সবই বিজনেসির জানা। খুচরা টাকা বের করার আগেই রসিদ ছাপা হয়ে যাবে।
প্রতিটি বিক্রি, ক্রয়, ফেরত ও সংশোধন স্টক লেজারে একটি করে লাইন লেখে। তাই আজকের পরিমাণ সব সময় ব্যাখ্যা করা যায়, আর স্টক কমে গেলে কাস্টমার টের পাওয়ার আগেই ফোনে অ্যালার্ট আসে।
প্যাকেটের ছবি তুললেই নাম, এমআরপি ও মেয়াদ নিজে বসে যায়
লো-স্টক ও মেয়াদ শেষের অ্যালার্ট ফোনেই
ব্যাচ, মেয়াদ ও সিরিয়াল ট্র্যাকিং
সাইজ-রঙের ভ্যারিয়েন্ট, কম্বো আর ফার্মেসির ওষুধের ডাটাবেস
প্রতিটি বাকি বিক্রি তারিখ আর পণ্যসহ কাস্টমারের নিজের খাতায় ওঠে। কে কত দিল, কত বাকি, সব মেলানো। নির্দিষ্ট দিন পরপর বাকির এসএমএস নিজে থেকেই চলে যায়, চাইলে এক ট্যাপে হোয়াটসঅ্যাপে।
প্রতিটি শাখার নিজের গুদাম, ক্যাশ ড্রয়ার আর বিলের সিরিজ। ক্যাশিয়ার শিফট খোলে গোনা টাকায়, বন্ধ করে না দেখে গোনায়; কম বা বেশি হলে নিজেই হিসাবে ওঠে। শাখা ধরে লাভ-ক্ষতি দেখুন, নয়তো পুরো ব্যবসার।
স্টোর চালু করলেই প্রতিটি ব্যবসার একটি পাবলিক পাতা খুলে যায়, নিজের পণ্য, আসল দাম আর লাইভ স্টক, ভ্যারিয়েন্ট ও কম্বোসহ। কাস্টমার ব্যাগে যোগ করে, কুপন কোড দেয়, ডেলিভারির ঠিকানা দিয়ে অর্ডার পাঠায়। কোনো অ্যাপ বা সাইন-আপ লাগে না, ফোন ব্রাউজারটাই দোকান।
শুধু আপনার বেছে নেওয়া পণ্য, আর যে স্টক সত্যিই আছে
সাইজ আর কম্বো ঠিকভাবে দেখায়, স্টক না থাকলে স্পষ্ট লেখা থাকে
কুপন কোড কাউন্টারের নিজের নিয়মে যাচাই হয়, তারপরেই অর্ডার নেওয়া হয়
আপনি নিশ্চিত করেন, প্রস্তুত করেন, ডেলিভারি দিয়ে সম্পন্ন করেন, নয়তো বাতিল, চাইলে ডেলিভারি চার্জ বা ছাড়ও
কুরিয়ারের পার্সেল ফাইল আপলোড করুন, প্রতিটি পার্সেল অর্ডার হয়ে যায়: কাস্টমার, ঠিকানা, টাকা আর কনসাইনমেন্ট। কতগুলো ডেলিভার হলো, কত ফেরত এল, কত COD আসছে, কোন জেলায় বেশি চলে, সব এক ড্যাশবোর্ডে।
পণ্যের একটি ছবি থেকে কয়েক ট্যাপেই সোশ্যাল পোস্ট, প্রাইস কার্ড বা ভিজিটিং কার্ড। ব্যাকগ্রাউন্ড মুছে যায় আপনার ব্রাউজারেই, ডিজাইনার লাগবে না, আলাদা সাবস্ক্রিপশনও না।
হাতের ফোনেই বিলিং, স্টক, বাকি আর প্রতিদিনের হিসাব — ২জি আর দুর্বল নেটের জন্য অফলাইন-ফার্স্ট, তাই কাউন্টার কখনো থামে না। আগে অ্যান্ড্রয়েড, তারপর আইফোন; যেকোনো ফোনের ব্রাউজারে এখনই চলে।
সেই একই বিজনেসি আপনার উইন্ডোজ পিসিতে নিজস্ব ডেটাবেসসহ — কারেন্ট বা নেট গেলেও বিক্রি চলবে, ডেটা থাকবে দোকানেই, টাকা দেবেন একবার, চলবে আজীবন। প্রতিটি লাইসেন্স ৭ দিন ফ্রি দিয়ে শুরু; লাইফটাইম দাম ডেস্কটপ পাতায়।
আলাদা কোনো ছোট অ্যাপ নামিয়ে আপডেট রাখার ঝামেলা নেই। যেকোনো ফোনে bisnesy.com খুলুন, হোম স্ক্রিনে যোগ করুন, অ্যাপের মতোই চলবে, অফলাইনেও।
হোম স্ক্রিনে ইনস্টল হয়অফলাইনেও চলেস্টক ও বাকির পুশ অ্যালার্ট
দোকানে পৌঁছানোর আগেই আজকের হিসাব
কাউন্টার হোক বা দোকানের ভেতর, বিল করুন
আপনার অনলাইন দোকান, কাস্টমারের ফোনে
ফোনের ক্যামেরায় স্ক্যান
এখন আপনার ফোনেই
পুরো দোকান এখন পকেটে।
হাতের ফোনেই বিলিং, স্টক, বাকি আর প্রতিদিনের হিসাব। ফোনের ক্যামেরাই বারকোড স্ক্যানার। ২জি আর দুর্বল নেটেও চলে, তাই কাউন্টার কখনো থামে না। আগে অ্যান্ড্রয়েড, তারপর আইফোন।
স্টক কমে যাচ্ছেএখনচিনি ১ কেজি: আর ৬টি আছে। অর্ডার দেবেন?
১২৩৳১৮৫৳৬০৫৳৭৭০দেখুন
আজকের হিসাবআজকের হিসাব
ক্যামেরায় স্ক্যানক্যামেরায় স্ক্যান
ফোনেই অ্যালার্টফোনেই অ্যালার্ট
BBisnesyঅফলাইন · এই পিসিতেই সংরক্ষিত
মিনিকেট চাল ৫ কেজি৳৪২০
সয়াবিন তেল ১ লি.৳১৮৫
ডিম (১২টি)৳১৫০
চিনি ১ কেজি৳১৩০
বিস্কুট প্যাক৳৪৫
চকলেট বার৳৬০
বিলওয়াক-ইন
মিনিকেট চাল ৫ কেজি৳৪২০
সয়াবিন তেল ১ লি.৳১৮৫
ডিম (১২টি)৳১৫০
চিনি ১ কেজি৳১৩০
মোট৳৮৮৫
বিল দিন
পরিশোধিত
ব্যাকআপ হয়েছে · রাত ২টানেট নেই, বিক্রি চলছে
নতুন · উইন্ডোজের জন্য বিজনেসি
নিজের কম্পিউটারেই দোকান চালান — ইন্টারনেট ছাড়াও।
সেই একই বিজনেসি, আপনার উইন্ডোজ পিসিতে নিজস্ব ডেটাবেসসহ। কারেন্ট বা নেট চলে গেলেও বিক্রি চলবে, ডেটা থাকবে দোকানেই, আর টাকা দেবেন একবারই — মাসে মাসে নয়।
খাতার অ্যাপে আর কুলাচ্ছে না? ডেস্কটপ লাইসেন্সে বিরক্ত?
খাতার অ্যাপ মনে রাখে কে কত বাকি। ডেস্কটপ পস থাকে একটাই কম্পিউটারে। বিজনেসি দুটো কাজই করে, সাথে আরও অনেক কিছু: বিলিং, প্রতিটি বিক্রির সাথে কমে যাওয়া স্টক, কাস্টমার ধরে বাকির খাতা আর নিজে থেকে মিলে যাওয়া হিসাব, আপনার টিমের সব ফোন ও কম্পিউটারে। আপনার এখনকার পণ্যের তালিকা পাঠান, আমরা তুলে দেব।
ইন্টারনেট ছাড়াও চলবে
লাইন না থাকলেও বিক্রি চালু থাকে, অনলাইনে ফিরলেই ডেটা নিজে থেকে সিঙ্ক হয়। কোন ডেটা হারাবে না।
প্রতিটি বিক্রি ও কেনায় ভ্যাট
বিক্রি ও কেনায় ভ্যাট লিখে রাখুন, মাস শেষে ভ্যাট সারাংশ নিন (আউটপুট − ইনপুট, মূসক ৯.১ ধাঁচে)।
একাধিক দোকান ও স্টাফ
এক ড্যাশবোর্ড থেকে একাধিক আউটলেট ও গুদাম নিয়ন্ত্রণ করুন নির্দিষ্ট স্টাফ পারমিশন দিয়ে।
বাংলাদেশের জন্য তৈরি
বাংলাদেশি ব্যবসার সবকিছু, এক অ্যাপে
ঢাকার এক কোণের ফার্মেসি থেকে একাধিক ব্রাঞ্চের পাইকারি ব্যবসা: পস বিলিং, স্টক, আসল হিসাব, মোবাইল ব্যাংকিংয়ের হিসাব আর বেতন এক অ্যাপে।
সেকেন্ডেই সুপারফাস্ট পস বিলিং
বারকোড স্ক্যান বা সার্চ, ইনভয়েস প্রিন্ট বা শেয়ার, বিকাশ/নগদ/ক্যাশ, সব এক স্ক্রিনে।
রিয়েল-টাইম স্টক কন্ট্রোল
সব ব্রাঞ্চের লাইভ স্টক, কম স্টকের অ্যালার্ট, ক্রয় ও সাপ্লায়ার ব্যবস্থাপনা। নষ্ট বা হারানো মাল কারণসহ লেখা থাকে।
ভ্যাটের হিসাব ও ডাবল-এন্ট্রি খাতা
ডাবল-এন্ট্রি বই, লাভ-ক্ষতির রিপোর্ট ও ব্যালেন্স শিট, কোন প্রফেশনাল হিসাবরক্ষক ছাড়াই।
উন্নত বাকির খাতা ও রিমাইন্ডার
কাস্টমার ও সাপ্লায়ারের বাকি রাখুন, প্রতিদিন কার বাকি পেরিয়ে গেছে তার তালিকা পান, আর এক ট্যাপে হোয়াটসঅ্যাপ বা এসএমএসে মনে করিয়ে দিন।
ব্রাঞ্চ ও স্টাফ ম্যানেজমেন্ট
রোলভিত্তিক পারমিশনসহ আউটলেট, গুদাম ও ইউজার যোগ করুন। ব্যবসার ১০০% কন্ট্রোল আপনার হাতে।
ফ্রি ডিজাইন ও ফটো স্টুডিও
গ্রাফিক্স ডিজাইনার ছাড়াই ফেসবুক অফার পোস্ট বানান, এআই দিয়ে এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন।
যেভাবে কাজ করে
সাইন-আপ থেকে প্রথম বিক্রি, মাত্র ৫ মিনিটে
সেটআপ কল বা ট্রেনিং দিন লাগে না (চাইলে ফ্রিতে একটা কল করে দিই)। নতুন দোকানকে প্রথম পণ্য আর প্রথম বিক্রি পর্যন্ত Bisnesy নিজেই হাত ধরে নিয়ে যায়, আসল ক্যাশ কাউন্টারে, আসল স্টক আর আসল হিসাবে।
এ পর্যন্ত সময়০:০০০:২৫০:৪৮১:০৫১:৩০১:৫২২:২০৩:১০৩:৫৫৪:৩০৪:৫২
১ মিনিট
01আপনার দোকানের কথা বলুন
সাইন আপ করে দোকানের নাম আর ধরন বেছে নিন। একক, হিসাবের খাতা আর ট্যাক্স সেই অনুযায়ী ঠিকঠাক সাজানো হয়ে যায়।
ব্যবসার নাম
রহমান সুপার শপ
ব্যবসার ধরন
মুদি দোকান
মুদি দোকান
ফার্মেসি
ফ্যাশন
মুদি দোকানের ইউনিট, হিসাব আর ট্যাক্স সাজানো হলো
২ মিনিট
02একসাথে পণ্য যোগ করুন
চেনা পণ্যে ট্যাপ করুন বা নিজে লিখুন, শুধু নাম, দাম আর কতগুলো আছে। স্টক আর তার মূল্য সাথে সাথেই উঠে যায়।
ট্যাপ করে সাধারণ পণ্য যোগ করুন
মিনিকেট চালসয়াবিন তেল ১ লি.ডিম (ডজন)চিনি ১ কেজি
পণ্যদামস্টক
মিনিকেট চাল৳৭৫৫০
সয়াবিন তেল ১ লি.৳১৯০২৪
ডিম (ডজন)৳১৬৫৩০
চিনি ১ কেজি৳১৪০৪০
৪টি পণ্য সেভ করুন
১ মিনিট
03প্রথম বিক্রি করুন
কোথায় চাপতে হবে POS নিজেই দেখিয়ে দেয়। স্টক কমে, টাকা ক্যাশ বা বিকাশে জমা হয়, আর লাভ নিজে থেকেই হিসাব হয়ে যায়।
স্লাইডারটা আপনার দোকানের সাধারণ দিনে নিয়ে যান। নিচের প্রতিটি সংখ্যা এখান থেকেই হিসাব হয়।
কাউন্টারে বিল করা৪০ মিনিট/দিন
দিনের হিসাব মেলানো৪৫ মিনিট/দিন
বাকি আদায়ের তাগাদা১৫ মিনিট/দিন
০ঘণ্টা বাঁচে প্রতি মাসে
৳০সময়ের দাম প্রতি মাসে
০.০×গুণ, প্ল্যানের দামের তুলনায়
ধরে নেওয়া হয়েছে: প্রতি বিলে ৪০ সেকেন্ড বাঁচে (হাতে মেমো আর হিসাব বনাম ট্যাপ বা স্ক্যান), দিনের হিসাব মেলাতে ৪৫ মিনিট, বাকির পেছনে ১৫ মিনিট, মাসে ২৬ দিন দোকান খোলা, আর একজন কর্মচারীর এক ঘণ্টার দাম ৳৮০। তুলনা করা হয়েছে সবচেয়ে কম দামের প্ল্যান (৳৪৯৯/মাস) এর সাথে। আপনার দোকানে সংখ্যা আলাদা হতে পারে, তাই পুরো হিসাবটা এখানে দেওয়া।
মূল্য
স্বচ্ছ প্রাইসিং, যা আপনার ব্যবসার প্রসারের সাথে মানানসই
৭ দিনের ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করুন। বিকাশে সহজ পেমেন্ট। যখন খুশি আপগ্রেড বা বাতিল।
লম্বা মেয়াদে বারবার বিকাশে রিনিউ করতে হয় না, মাসপ্রতি খরচও কম।
Starter
একটি দোকান
একটি দোকান দিয়ে শুরু করার জন্য।
৳৪৯৯প্রতি মাস
≈ দিনে ৳১৭
১
ব্যবসা
৩
ব্যবহারকারী
৩
ডিভাইস
১
শাখা
১
কাউন্টার
১
গুদাম
দোকান চালাতে যা যা লাগে:
পয়েন্ট অব সেল
পণ্য ও ইনভেন্টরি
ইনভেন্টরি
পার্টি ও বাকির খাতা
ক্রয়
পেমেন্ট
খরচ
আয়
সেলস চ্যানেল
সার্ভিস ও কমিশন
বুকিং (রুম / সিট / প্যাকেজ)
এজেন্ট ব্যাংকিং / রিচার্জ / বিল
রিকারিং বিলিং
বারকোড (তৈরি, স্ক্যান, প্রিন্ট)
সব লেনদেনের ফিড
বাল্ক ইমপোর্ট (পার্টি + পণ্য)
এফ-কমার্স (কুরিয়ার ইমপোর্ট + ডেলিভারি বিশ্লেষণ)
কাস্টম রিমাইন্ডার ও অ্যালার্ট
কাস্টমার এসএমএস (রিমাইন্ডার ও ক্যাম্পেইন)
Instant SMS on sale, booking and payment
প্রতিদিন Google Drive-এ ব্যাকআপ
ডিজাইন স্টুডিও (পোস্ট ও কার্ড)
কাস্টমার লিংক (অনলাইন বিল, বাকি ও ওয়ারেন্টি দেখা)
৭ দিন ফ্রি · উইন্ডোজ ১০/১১ ও মোবাইল অ্যাপ · ডেস্কটপ পাতায় বিকাশে পেমেন্ট
বাংলাদেশ · সাধারণ প্রশ্ন
বাংলাদেশে পস ও অ্যাকাউন্টিং সফটওয়্যার
বিজনেসি কি বাংলাদেশের দোকানের জন্য বানানো?
হ্যাঁ। সব হিসাব টাকায়, অ্যাপ চলে বাংলা ও ইংরেজিতে, ক্যাশ, ব্যাংক, বিকাশ ও নগদ আলাদা টাকার হিসাব হিসেবে থাকে, বিক্রি ও কেনায় ভ্যাট লেখা যায়, আর ওষুধের ডাটাবেসে আছে বাংলাদেশে বিক্রি হওয়া ব্র্যান্ড।
খাতার অ্যাপের সাথে বিজনেসির পার্থক্য কী?
খাতার অ্যাপ ক্যাশ আর কে কত বাকি তা লিখে রাখে। বিজনেসিও তা করে, সাথে আছে আসল পস, প্রতিটি বিক্রি-কেনার সাথে বদলানো স্টক, সাপ্লায়ারের বিল, স্টাফের অনুমতি আর ডাবল-এন্ট্রি হিসাব, তাই স্টকের দাম আর আসল লাভও দেখতে পান।
এখন ডেস্কটপ পস বা ট্যালি ব্যবহার করি। শূন্য থেকে শুরু না করে কি বদলানো যায়?
হ্যাঁ। পণ্যের তালিকা এক্সপোর্ট করে (বা তালিকার ছবি তুলে) হোয়াটসঅ্যাপে পাঠান, আমাদের টিম ফ্রি তুলে দেবে, তারপর শুরুর স্টক আর আগের বাকি বসিয়ে দেবে। পণ্যের নাম-দাম একই থাকবে, আর নিশ্চিত না হওয়া পর্যন্ত পুরনো সিস্টেমও চালু রাখতে পারেন।
টাকায় খরচ কত?
মাসে ৳৪৯৯ থেকে শুরু। গ্রোথ ৳৯৯৯, প্রো ৳১,৪৯৯, এন্টারপ্রাইজ (১৫টি দোকান পর্যন্ত) ৳৫,০০০। একসাথে ৩, ৬ বা ১২ মাসের জন্য দিলে মাসপ্রতি খরচ কমে, কোনো সেটআপ ফি নেই, আর প্রথম ৭ দিন ফ্রি, কোনো টাকা লাগে না।
কাউন্টারে কি বিকাশ ও নগদে টাকা নেওয়া যায়?
হ্যাঁ। বিল করার সময় ক্যাশ, ব্যাংক, কার্ড, বিকাশ, নগদ বা বাকি বেছে নিন, বা এক বিল কয়েকভাবে ভাগ করুন। প্রতিটি আলাদা টাকার হিসাব হিসেবে থাকে, তাই রাতে জানেন ড্রয়ারে কত আর কোন ওয়ালেটে কত।
লোডশেডিং বা নেট চলে গেলে কী হয়?
পস-এ বিল চলতেই থাকে। বিক্রিগুলো ডিভাইসে জমা থাকে আর নেট ফিরলে সিঙ্ক হয়, প্রতিটির আলাদা রেফারেন্স থাকায় কোনোটা দুবার ওঠে না।
ওষুধের দোকানে (ফার্মেসি) কি চলবে?
হ্যাঁ। ২৬,০০০+ ওষুধের ব্র্যান্ডের যেকোনোটা খুঁজলেই জেনেরিক, স্ট্রেংথ, কোম্পানি ও এমআরপি বসে যায়। কেনার সময় ব্যাচ ও মেয়াদ লিখুন, মেয়াদ শেষের আগে অ্যালার্ট পান, আর পাতা বা পিস হিসেবে বিক্রি করুন।
আমি ফেসবুকে বিক্রি করি। এফ-কমার্সে কি বিজনেসি কাজে লাগে?
হ্যাঁ। প্রতিটি অর্ডারে সেলস চ্যানেল (ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট বা দোকান) দিন, দেখুন কোনটা থেকে আয় হচ্ছে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ইনভয়েস শেয়ার করুন, দোকানের সাথে একই স্টক রাখুন, আর ডিজাইন স্টুডিওতে অফারের পোস্ট বানান।
ভ্যাট ও মূসক কি সামলায়?
বিক্রি ও কেনায় ভ্যাট লিখে মাসিক ভ্যাট সারাংশ পাবেন: আউটপুট ভ্যাট বাদ ইনপুট ভ্যাট, মূসক ৯.১ ধাঁচে। বিজনেসি আপনার হয়ে এনবিআর-এ রিটার্ন জমা দেয় না; জমা দেওয়ার জন্য হিসাবটা তৈরি করে দেয়।
দোকানের হিসাব-নিকাশ কি এটা রাখবে?
হ্যাঁ। বিক্রি, কেনা, খরচ আর পেমেন্ট নিজে থেকেই খাতায় ওঠে, তাই যেকোনো সময় আজকের লাভ, ডে-বুক বা পুরো লাভ-ক্ষতি খুলে দেখতে পারেন, হাতে যোগ করতে হয় না।
পাইকারি ব্যবসার জন্য কি ভালো?
হ্যাঁ। প্রতিটি পাইকারি কাস্টমারকে আলাদা দাম দিন, কার্টন ও পিস দুভাবেই বিক্রি করুন, স্টেটমেন্টসহ সাপ্লায়ার ও কাস্টমারের বাকি রাখুন, আর কতদিনের পাওনা তা দেখুন।
কাস্টমারকে কি বাকির রিমাইন্ডার পাঠায়?
বিজনেসি প্রতিদিন দেখায় কার বাকি পেরিয়ে গেছে। কাস্টমারের পাতা থেকে এক ট্যাপে তার সঠিক বাকির অঙ্কসহ লেখা-তৈরি রিমাইন্ডার হোয়াটসঅ্যাপে পাঠান, বা এসএমএসে।
একাধিক ব্রাঞ্চ চালানো যায়?
হ্যাঁ। আপনার ডাটা ক্লাউডে থাকে ও ব্যাকআপ হয়, তাই ফোন নষ্ট হলেও কিছু হারায় না। রোল অনুযায়ী অনুমতি আর ডিভাইস সীমা দিয়ে অ্যাক্সেস সুরক্ষিত। আর নিয়ন্ত্রণ আপনার হাতেই: যেকোনো সময় পুরো ব্যবসার ব্যাকআপ নামিয়ে রাখুন, দরকার হলে রিস্টোর করুন।
ভুল আর মাল হারানো কীভাবে ঠেকাব?
প্রত্যেক স্টাফকে শুধু দরকারি অনুমতিসহ রোল দিন, কয়টা ডিভাইসে লগইন হবে তা সীমা করুন, আর স্টকের প্রতিটি সংশোধন কারণসহ (নষ্ট, চুরি, মেয়াদোত্তীর্ণ) লিখুন, তাতে ঘাটতি রিপোর্টে ধরা পড়ে।
টাকা ফেরতের গ্যারান্টি আছে?
হ্যাঁ। প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে শুধু জানান যে বিজনেসি আপনার কাজে আসছে না, কোনো প্রশ্ন ছাড়াই সেই পেমেন্টের পুরো টাকা ফেরত দেব।
বাংলায় সাহায্য পাব?
হ্যাঁ। ঢাকায় আমাদের টিম হোয়াটসঅ্যাপ ও ফোনে +880 1357 077525 নম্বরে বাংলায় সাহায্য করে, আর ফ্রি কলে আপনার দোকান সেটআপ করে দেয়।
একাধিক শাখা বা কাউন্টার চালানো যাবে?
হ্যাঁ। প্রো প্ল্যানে প্রতিটি ব্যবসায় একাধিক শাখা, প্রতিটির নিজের গুদাম, ক্যাশ ড্রয়ার আর বিল নম্বর, আর শিফট ও Z-রিপোর্টসহ একাধিক কাউন্টার চালানো যায়। রিপোর্ট শাখা ধরে বা পুরো ব্যবসার একসাথে দেখা যায়। শাখার মধ্যে স্টক আর টাকা ট্রান্সফার করা যায়।
আমার স্টাফদের ইমেইল নেই। তারা কি লগইন করতে পারবে?
হ্যাঁ। স্টাফের মোবাইল নম্বর দিয়ে যোগ করুন; Bisnesy লগইন আর পাসওয়ার্ড তৈরি করে দেয়, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। প্রত্যেকে শুধু তার ভূমিকার অনুমতি অনুযায়ী দেখবেন, আর চাইলে একটি শাখায় পিন করা যায়।
বিক্রি শুরু করতে কতক্ষণ লাগে?
বেশিরভাগ দোকান ৫ মিনিটের মধ্যেই প্রথম বিক্রি করে: ব্যবসার ধরন বাছুন, প্রস্তাবিত চেনা পণ্যে ট্যাপ করুন (সঠিক একক আর ক্যাটাগরিসহ), দাম আর কতগুলো আছে লিখুন, তারপর POS প্রথম বিল পর্যন্ত দেখিয়ে দেয়।
আমার কর্মচারীরা কি কেনা দাম বা লাভ দেখতে পারবে?
না — আপনি অনুমতি না দিলে নয়। কেনা দাম, স্টকের মূল্য আর লাভ শুধু সেই রোলগুলো দেখে যাদের অনুমতি আছে (মালিক, ম্যানেজার, হিসাবরক্ষক, স্টোর কিপার, অডিটর)। ক্যাশিয়ার বা ফ্লোর সুপারভাইজার সঠিক দামে বিক্রি করবেন, কিন্তু পণ্যটি আপনি কত টাকায় কিনেছেন তা কখনো দেখবেন না — এটা সার্ভারেই আটকানো, শুধু স্ক্রিনে লুকানো নয়। আর কাজের ইতিহাসে দেখবেন কে কখন কী বদলেছেন।
টাকা দেওয়া বন্ধ করলে আমার ডেটার কী হবে?
কিছুই মুছে যায় না। ট্রায়াল বা প্ল্যান শেষ হলেও আপনার সব হিসাব অ্যাকাউন্টে থেকে যায়: কাস্টমার ও সাপ্লায়ারের বাকি দেখতে আর স্টেটমেন্ট বা পুরো ব্যাকআপ ডাউনলোড করতে পারবেন। যেকোনো সময় প্ল্যান নিলেই সব আগের মতো ফিরে আসে। আপনি না বললে আমরা কোনো অ্যাকাউন্ট মুছি না, আর বললে ৯০ দিনের মধ্যে পুরোপুরি মুছে দিই।
আমি কি নিজেই ডেটার ব্যাকআপ নিয়ে রিস্টোর করতে পারি?
হ্যাঁ, আর নিয়ন্ত্রণ পুরোপুরি আপনার হাতে। মালিক যেকোনো সময় পুরো ব্যবসার ব্যাকআপ একটি ফাইল হিসেবে নিজের ফোন বা কম্পিউটারে নামাতে পারেন, আর দরকার হলে সেটা থেকে ব্যবসা রিস্টোর করতে পারেন: ক্লাউডে, বা কম্পিউটারের বিজনেসি ডেস্কটপে। ট্রায়াল বা প্ল্যান শেষ হলেও ব্যাকআপ আপনারই, তাই কোথাও আটকে থাকা নেই, আমাদের ওপর নির্ভরতাও নেই।
মুখে বলে কি বিল করা যায়?
হ্যাঁ। পিওএস-এ মাইক চেপে বাংলা বা ইংরেজিতে পণ্যের নাম ও পরিমাণ বলুন (যেমন 'দুই কেজি চাল আর তিনটা সাবান'), আইটেমগুলো দেখে নিয়ে বিলে বসিয়ে দিন। এছাড়া কাস্টমার বা পার্টির টাকা জমার কথাও মুখে বললে ফরম নিজে পূরণ হয়। ফোন বা ব্রাউজারের নিজস্ব স্পিচ রিকগনিশন ব্যবহার করে, কোনো বাড়তি অ্যাপ লাগে না।
প্যাকেটের ছবি তুলে কি পণ্য যোগ করা যায়?
হ্যাঁ। নতুন পণ্য যোগ করার সময় প্যাকেটের ছবি তুললে ডিভাইসেই নাম, এমআরপি, প্যাক সাইজ, ব্যাচ ও মেয়াদ নিজে থেকেই ফরমে বসে যায়। আপনি শুধু দেখে নিশ্চিত বা এডিট করবেন। বাংলা ও ইংরেজি দুই ভাষার প্যাকেটেই কাজ করে, আর লেখা পড়ার কাজটা ডিভাইসেই হয়।
বারকোড স্ক্যানার কি কিনতে হবে?
না। ফোনের ক্যামেরাই স্ক্যানার: বারকোডে ধরলেই পণ্য বিলে, ক্রয়ে বা কোটেশনে উঠে যায়, পরপর অনেকগুলো করা যায়। নতুন পণ্য যোগ করার সময় প্যাকেটের ছবি তুললে বারকোডও ফরমে বসে যায়। Bisnesy Desktop থাকলে ফোন জোড়া দিয়ে কম্পিউটারের জন্যও স্ক্যান করা যায়। USB বা Bluetooth স্ক্যানার থাকলে সেটাও চলে।
হিসাব আর স্টক যে ঠিক আছে, বুঝব কীভাবে?
প্রতিটি বিক্রি, ক্রয়, রিটার্ন আর জমা সেভ হওয়ার সাথে সাথেই নিজের ডাবল-এন্ট্রি হিসাব আর স্টকের নড়াচড়া লিখে রাখে, পরে আলাদা করে তুলতে হয় না। নগদ বিক্রি, বাকিতে বিক্রি আর রিটার্ন, প্রতিটাতেই ক্যাশ, বাকি, স্টক আর লাভ নিজে থেকেই বদলায়। ডে বুকে প্রতিটি অঙ্কের পেছনের সব এন্ট্রি দেখা যায়।
বিজনেসি কি এআই পস?
টাইপ করার কাজটা এআই করে দেয়: মুখে বিল বা টাকার লেনদেন বললে বোঝে, প্যাকেটের ছবি তুললে লেখা পড়ে নেয়। সেভ করার আগে আপনি সব মিলিয়ে নেন। ব্যবসা বিশ্লেষণ করে বা প্রশ্নের উত্তর দেয় এমন এআই বিজনেসিতে নেই, এটা আমরা সোজাসুজিই বলি।
দাম কত?
প্ল্যান শুরু দামের পাতায় লেখা মাসিক দাম থেকে, ৭ দিন ফ্রি ট্রায়াল আছে, শুরু করতে কোনো টাকা লাগে না। কাজে না লাগলে প্রথম পেমেন্ট ৩০ দিনের মধ্যে ফেরত। মাসে মাসে দিতে না চাইলে একবারের লাইফটাইম অ্যাপও আছে।
পার্টনার প্রোগ্রাম · প্যাসিভ ইনকাম
বিজনেসি চেনান, প্রতিটি পেমেন্টে ২০% আপনার, যতদিন তারা থাকবে
জিনিসপত্রের দাম বাড়ছে, এক আয়ে সংসার চলে না। দোকান না থাকলেও চলবে: আপনার লিংকটা বাজারের দোকানদার, পরিচিত ব্যবসায়ী আর অনলাইনে শেয়ার করুন। কেউ সাইন আপ করে প্ল্যান কিনলেই কমিশন, আর প্রতি মাসে সে রিনিউ করলে আবারও কমিশন। একবার পরিশ্রম, প্রতি মাসে আয়। যোগ দিতে কোনো টাকা লাগে না।
প্রথম পেমেন্টে ২০%, তারপর প্রতিটি রিনিউয়ালে ২০%, সারাজীবন।
আপনার লিংকে যারা আসবে তারা পাবে ২০% ওয়েলকাম ছাড়, তাই লিংকটা ক্লিক করার মতো।
৳৫০০ জমলেই বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে তুলে নিন।
কোথায় শেয়ার করবেন?
বাজারের দোকানে দেখানফেসবুক গ্রুপ ও পেজইউটিউব/টিকটক রিভিউহোয়াটসঅ্যাপে পাঠান