যে স্টকের হিসাব তাকের সাথে মেলে
স্টকের হিসাব সত্যি না হলে কোনো কাজে লাগে না। বিজনেসিতে প্রতিটা বিক্রি, কেনা, ফেরত আর সংশোধনে স্টক বদলায়, প্রতিটা সংশোধনের কারণ লেখা থাকে, আর প্রতিটা গুদামের হিসাব আলাদা।
৭ দিন ফ্রি · কোনো টাকা লাগে না · পণ্য আমরা তুলে দিই
- লাইভ স্টক
- কম স্টকের অ্যালার্ট
- ব্যাচ · মেয়াদ · ভ্যারিয়েন্ট
- একাধিক গুদাম
স্টকের হিসাব কেন মেলে না, আর কীভাবে মেলাবেন?
স্টক মেলে না যখন মাল ঢোকে-বেরোয় কিন্তু লেখা হয় না। স্টক বদলানোর একমাত্র পথ হওয়া উচিত লিখে রাখা ঘটনা: কেনা, বিক্রি, ফেরত, গুদাম বদল, আর কারণসহ সংশোধন। বিজনেসি ঠিক এভাবেই চলে। কেনায় গড় দাম ঠিক হয়, বিক্রি আর ফেরতে যে ইউনিটে লেনদেন সেই হিসাবে স্টক বদলায়, আর নষ্ট, চুরি বা মেয়াদোত্তীর্ণ মাল আলাদা আলাদা ক্ষতির খাতে যায়।
স্টকের হিসাব যেখানে গোলমাল হয়
কার্টনে কেনা, পিসে বেচা। ফেরত মাল তাকে উঠল, খাতায় উঠল না। নষ্ট জিনিস চুপচাপ ফেলে দেওয়া হলো। একেকটা ছোট ব্যাপার, কিন্তু মাস শেষে এগুলোই হলো আপনি যা ভাবছেন আর যা আসলে আছে তার পার্থক্য।
বিজনেসিতে স্টকের পুরো পথ
- 1
কেনা
স্টক আর গড় দাম বাড়ে, সাপ্লায়ারের পাওনা লেখা থাকে।
- 2
বিক্রি
যে ইউনিটে বিক্রি, সেই হিসাবে কমে।
- 3
ফেরত
যেভাবে গিয়েছিল, ঠিক সেভাবে ফেরে।
- 4
গুদাম বদল
দুই দিকেই লেখা থাকে।
- 5
সংশোধন
নষ্ট, চুরি, মেয়াদ বা গোনার ভুল, কারণসহ।
প্রতিটা পণ্যের পুরো ইতিহাস
যেকোনো পণ্য খুললেই দেখবেন কীভাবে তার আজকের স্টক হলো: কে, কবে, কেন, কত দামে।

মাল শেষ হওয়ার আগেই খবর
প্রতিটা পণ্যে রিঅর্ডার লেভেল দিন। তার নিচে নামলে প্রতিদিন ড্যাশবোর্ডে আর ফোনের নোটিফিকেশনে জানায়।

বারকোড, লেবেল আর স্ক্যান
বারকোড বানান, লেবেল শিটে প্রিন্ট করুন, আর ফোনের ক্যামেরা দিয়েই স্টক গুনুন।

যাদের জন্য
- খুচরা দোকান
- পাইকারি
- ফার্মেসি
- একাধিক শাখার ব্যবসা
বিজনেসি যা করে না
বেছে নেওয়ার আগে জেনে রাখুন।
- কারখানার উৎপাদন বা কাঁচামালের হিসাব (বিওএম) নেই।
- নিজে থেকে অর্ডার দেয় না। কী অর্ডার দিতে হবে, অ্যালার্ট তা বলে দেয়।
কেনার আগে নিজের মতো একটা দোকান চালিয়ে দেখুন
পণ্য, কাস্টমার আর বাকিতে ভরা একটা ডেমো দোকান খুলুন। একটা বিক্রি করুন, বাকি দিন, টাকা নিন, আর দেখুন স্টক ও লাভ কীভাবে বদলায়। এটা শুধু আপনার কপি, এখানে ভুল হলেও কোনো ক্ষতি নেই।
- মুদি দোকান
- ফার্মেসি
- পাইকারি
- কাপড়
- জুতা
- মোবাইল ও ইলেকট্রনিক্স
- হার্ডওয়্যার
- অনলাইন বিক্রেতা
- কৃষি উপকরণ
শূন্য থেকে শুরু না করেই বিজনেসিতে চলে আসুন
NaN দিন প্রো-র সব ফিচার ফ্রি, আর সেটআপ আমরা আপনার সাথে করে দিই: পণ্য তুলে দিই, শুরুর স্টক আর বাকি বসিয়ে দিই, বাংলায় সেটআপ কল। কোনো টাকা লাগে না, সেটআপ ফি নেই, আর টাকা দেওয়ার পর ৩০ দিনের টাকা ফেরতের গ্যারান্টি।
সেটআপের অনুরোধ হোয়াটসঅ্যাপে সরাসরি ঢাকায় আমাদের টিমের কাছে যায়।
NaN দিন প্রো-র সব ফিচার
পস, স্টক, হিসাব, এইচআর আর সব রিপোর্ট খোলা। কোনো টাকা লাগে না, কিছু ইনস্টল করতে হয় না।
পণ্য আমরা তুলে দিই
হোয়াটসঅ্যাপে তালিকা পাঠান: এক্সেল ফাইল, পুরনো সফটওয়্যারের এক্সপোর্ট, বা খাতার ছবি। আমরা তুলে দেব।
শুরুর স্টক ও বাকি বসিয়ে দিই
আপনার এখনকার স্টক আর কাস্টমার-সাপ্লায়ারের বাকি আমরা বসিয়ে দিই, যাতে প্রথম দিনেই এটা আপনার দোকানের মতো লাগে।
বাংলায় ফ্রি সেটআপ কল
আমাদের টিমের সাথে একটা কলে ইনভয়েস, স্টাফ আর টাকার হিসাব সেটআপ, আর একসাথে প্রথম বিলটা করা।
৩০ দিনে টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়াই
প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে শুধু জানান যে কাজে আসছে না, পুরো টাকা ফেরত। কোনো প্রশ্ন নেই, কোনো ফর্ম নেই।
কোনো সেটআপ ফি নেই
অনেক ব্যবসার সফটওয়্যারে শুরুতেই সেটআপ বা লাইসেন্স ফি দিতে হয়। আমাদের নেই। শুধু প্ল্যানের টাকা, মাসে ৳৪৯৯ থেকে।
আজ শুরু করলে যা হবে
- 1আজ
দুই মিনিটে অ্যাকাউন্ট খুলুন। কোনো টাকা লাগে না।
- 2প্রথম দিন
পণ্যের তালিকা হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা তুলে দিই। প্রথম বিলটা একসাথে করি।
- 3NaN দিন
প্রো-র সব ফিচার নিজের দোকানে চালিয়ে দেখুন, কোনো শর্ত ছাড়া।
- 4তারপর
ভালো লাগলে প্ল্যান নিন। ৩০ দিনের মধ্যে কাজে না এলে কোনো প্রশ্ন ছাড়াই পুরো টাকা ফেরত।
খাতায় যে প্রতিটি দিন যায়, সেদিনের বাকি আর হারানো মালের হিসাব আর ফেরে না। আজ শুরু করলে কাল থেকেই পুরো হিসাব আপনার হাতে।
টাকা ফেরতের গ্যারান্টি: প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে জানান যে বিজনেসি আপনার কাজে আসছে না, কোনো প্রশ্ন ছাড়াই ৫ কর্মদিবসের মধ্যে সেই পেমেন্টের পুরো টাকা ফেরত দেব। প্রতি অ্যাকাউন্টে একবার।
যে প্রশ্নগুলো সবাই করে
এক ইউনিটে কিনে আরেক ইউনিটে বেচা যায়?
হ্যাঁ। পণ্যে একবার বলে দিন, যেমন ১ কার্টন = ২৪ পিস। দুই ইউনিটেই স্টক ঠিক থাকে।
একাধিক গুদাম রাখা যায়?
হ্যাঁ। প্রতিটা গুদামের আলাদা স্টক, আর এক গুদাম থেকে আরেকটায় মাল পাঠানো যায়।
স্টকের দাম কীভাবে ধরা হয়?
আপনার কেনার চলমান গড় দামে।
আরও পড়ুন
আজকের বিক্রি দিয়েই পরখ করুন।
অ্যাকাউন্ট খুলুন, কয়েকটা পণ্য যোগ করুন, পরের কাস্টমারের বিলটা বিজনেসিতে করুন। সাত দিন ফ্রি, কোনো টাকা লাগবে না, যেকোনো সময় বন্ধ করা যায়।