নীতিমালা

টাকা ফেরতের নীতি

আগে ফ্রিতে চালিয়ে দেখুন। আপনার ব্যবসায় কাজে লাগলে তবেই টাকা দিন। আর টাকা দেওয়ার পর কাজে না এলে 30 দিনের মধ্যে জানান, কোনো প্রশ্ন ছাড়াই টাকা ফেরত নিন।

সর্বশেষ হালনাগাদ ৮ অক্টোবর ২০২৬

01ফ্রি ট্রায়াল

প্রতিটি নতুন অ্যাকাউন্ট পায় 7 দিন, সব ফিচার খোলা। কার্ড লাগে না, ট্রায়াল শেষে কোনো টাকা কাটে না; প্ল্যান না নেওয়া পর্যন্ত শুধু বন্ধ থাকে।

সেটআপে সাহায্য, পণ্য তুলে দেওয়া আর সেটআপ কল ফ্রি। মাসিক প্ল্যানে কোনো সেটআপ বা লাইসেন্স ফি নেই, তাই এমন কিছু ফেরত দেওয়ারও প্রশ্ন নেই।

0230 দিনে টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়াই

প্রথম যাচাই হওয়া পেমেন্টের 30 দিনের মধ্যে শুধু জানান যে বিজনেসি আপনার কাজে আসছে না, সেই পেমেন্টের পুরো টাকা ফেরত দেব। শর্ত এটুকুই: কোনো প্রশ্ন নেই, কোনো ফর্ম নেই, কাজ হয়নি তার প্রমাণও লাগবে না।

  • অ্যাকাউন্টের প্রথম পেমেন্টে প্রযোজ্য, যে প্ল্যান বা যে মেয়াদেরই হোক।
  • কেন, তা আমরা জিজ্ঞেস করব না, মত বদলানোর চেষ্টাও করব না। কী কাজ করেনি বললে আমরা কৃতজ্ঞ থাকব, কিন্তু সেটা কখনো শর্ত নয়।
  • প্রতি অ্যাকাউন্টে একবার। আবার দাবি করার জন্য খোলা দ্বিতীয় অ্যাকাউন্ট এর মধ্যে পড়ে না।

টাকা ফেরত পাঠানোর পর ওই পেমেন্টের সাবস্ক্রিপশন শেষ হয়। আপনার ডাটা মোছা হয় না: অ্যাকাউন্টেই থাকে, চাইলে ফিরে আসতে পারেন বা মুছে দিতে বলতে পারেন।

03প্রথম 30 দিনের পর, আর নবায়ন

গ্যারান্টির বাইরে ব্যবহার না করা সময়ের টাকা ফেরত হয় না। সাবস্ক্রিপশন কখনো নিজে নিজে নবায়ন হয় না: প্রতিটি মেয়াদ আপনি নিজে বিকাশে পাঠানো একটা পেমেন্ট, তাই বন্ধ করতে চাইলে পরের মেয়াদের টাকা না পাঠালেই হলো।

বন্ধ করলে যে মেয়াদের টাকা দিয়েছেন তার শেষ পর্যন্ত প্ল্যান চলে।

04বিজনেসি ডেস্কটপ আর লাইফটাইম ফোন অ্যাপ

লাইফটাইম লাইসেন্সেও (বিজনেসি ডেস্কটপ, লাইফটাইম ফোন অ্যাপ, বা দুটো একসাথে) একই গ্যারান্টি: পেমেন্ট যাচাইয়ের 30 দিনের মধ্যে জানালেই যে কাজে লাগছে না, পুরো টাকা ফেরত দিই, কোনো প্রশ্ন ছাড়াই।

  • এটি লাইসেন্সের পেমেন্টের জন্য, প্রতিটি লাইসেন্সে একবার।
  • টাকা ফেরত পাঠানোর পর লাইসেন্স কী যত কম্পিউটার আর ফোনে চালু ছিল, সবখানে বন্ধ হয়ে যায়।

30 দিনের পর লাইফটাইম লাইসেন্স ফেরতযোগ্য নয়, কারণ এর মেয়াদ কখনো শেষ হয় না। পেমেন্টের ভুল যেকোনো সময় ঠিক করে দিই, নিচের মতো।

05পেমেন্টের ভুল, যেকোনো সময়

এগুলো যখনই হোক ঠিক করে দেওয়া হয়, গ্যারান্টির মেয়াদ থাকুক বা না থাকুক:

  • একই মেয়াদের জন্য দুবার টাকা পাঠিয়েছেন;
  • যাচাই হওয়া পেমেন্টে যে প্ল্যান পাওয়ার কথা তা পাননি;
  • আমরা ভুল অঙ্কের টাকা নিয়েছি।

ভুল নম্বরে পাঠানো টাকা, বা যে পেমেন্ট আমাদের কাছে আসেনি, তা আমরা উদ্ধার করতে পারি না। পাঠানোর আগে নম্বরটা একবার মিলিয়ে নিন।

06কীভাবে চাইবেন, কীভাবে টাকা পাবেন

অ্যাকাউন্টের ফোন বা ইমেইল থেকে হোয়াটসঅ্যাপে +880 1357 077525 নম্বরে বা [email protected] ঠিকানায় লিখুন, আর কোন পেমেন্টের কথা বলছেন জানান। আমরা আপনার সাথে নিশ্চিত হয়ে ফলাফল জানিয়ে দেব।

অনুরোধের ৫ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত যায় বিকাশে, যে নম্বর থেকে পেমেন্ট এসেছিল সেখানে, অন্য কোনো উপায়ে একমত না হলে। পাঠানো হলে আমরা জানিয়ে দিই।

07পার্টনার কমিশন

পার্টনার কমিশন হয় আমাদের কাছে আসলে থেকে যাওয়া টাকার ওপর। রেফার করা কোনো পেমেন্ট ফেরত দিলে তার কমিশনও বাদ যায়।

আপনার ব্যাপারটা এর মধ্যে পড়ে কিনা নিশ্চিত নন? সিদ্ধান্ত নেওয়ার আগেই জিজ্ঞেস করুন: [email protected]। Bisnesy WaafiTech-এর একটি পণ্য, Dhaka, বাংলাদেশ।

আজকের বিক্রি দিয়েই পরখ করুন।

অ্যাকাউন্ট খুলুন, কয়েকটা পণ্য যোগ করুন, পরের কাস্টমারের বিলটা বিজনেসিতে করুন। সাত দিন ফ্রি, কোনো টাকা লাগবে না, যেকোনো সময় বন্ধ করা যায়।