ফেসবুকের অর্ডার, কুরিয়ারের পার্সেল আর স্টক এক জায়গায়
অর্ডার আসে মেসেঞ্জারে, পার্সেল যায় স্টেডফাস্ট, পাঠাও বা রেডএক্সে, আর টাকা ফেরে COD হয়ে কয়েক সপ্তাহ পরে। বিজনেসি অর্ডার, পার্সেল, স্টক আর কাস্টমারের খাতা একসাথে রাখে, তাই রিটার্ন আর বাকি COD আর হারিয়ে যায় না।
৭ দিন ফ্রি · কোনো টাকা লাগে না · পণ্য আমরা তুলে দিই
- কুরিয়ার ফাইল থেকে অর্ডার
- বিল থেকেই পার্সেল বুকিং
- ক্রেতার ফ্রড চেক
- নিজের অনলাইন স্টোর
বাংলাদেশে এফ-কমার্সের অর্ডার আর কুরিয়ার রিটার্ন কীভাবে সামলাবো?
বিজনেসিতে কুরিয়ারের পার্সেল ফাইল ইমপোর্ট করলেই (অথবা নিজের কুরিয়ার অ্যাকাউন্ট দিয়ে বিল থেকে সরাসরি স্টেডফাস্ট, পাঠাও বা রেডএক্স পার্সেল বুক করলে) প্রতিটি পার্সেল কাস্টমার আর স্টকের সাথে আসল অর্ডার হয়ে যায়। কুরিয়ার থেকে স্ট্যাটাস নিজে থেকে আসে, তাই কোনটা ডেলিভারি হলো, কোনটা ফেরত এলো, কত COD বাকি আর রিটার্নের হার কত, সব কাস্টমার ও পণ্য অনুযায়ী দেখা যায়। পাঠানোর আগে ফ্রড চেক দেখায় ক্রেতা কতবার পার্সেল নিয়েছেন।
পেজের ব্যবসায় টাকা কোথায় হারায়
অর্ডার মেসেঞ্জারে, স্টকের হিসাব খাতায়, পার্সেল কুরিয়ারের অ্যাপে আর COD ব্যাংক স্টেটমেন্টে। পার্সেল ফেরত এলে মাল তাকে ওঠে, কিন্তু স্টকে যোগ হয় না, আর ডেলিভারি চার্জটা পুরো লস।
সবচেয়ে বড় ক্ষতি বারবার ফেরত দেওয়া ক্রেতা: একই নম্বর অর্ডার দেয়, দরজায় নেয় না, আবার অর্ডার দেয়। সব কুরিয়ার মিলিয়ে রেকর্ড না থাকলে প্রতিটি নতুন অর্ডারই ভালো মনে হয়।
মেসেঞ্জারের অর্ডার থেকে ব্যাংকে টাকা
- 1
অর্ডার নিন
পিওএস বা অর্ডার থেকে বিল করুন; কাস্টমারের নম্বরে তার আগের সব হিসাব যুক্ত হয়।
- 2
ক্রেতা যাচাই
ফ্রড চেকে আপনার আর সংযুক্ত সব কুরিয়ারের পার্সেল থেকে ডেলিভারি সফলতার হার দেখুন।
- 3
পার্সেল বুক
নিজের অ্যাকাউন্ট দিয়ে বিল থেকেই স্টেডফাস্ট, পাঠাও বা রেডএক্স (প্রো)।
- 4
ট্র্যাক
ডেলিভারি, ফেরত বা বাতিল, স্ট্যাটাস নিজে থেকে আসে।
- 5
COD মেলান
কোন কুরিয়ারের কাছে কত পাওনা আর কী স্টকে ফিরল, দেখুন।
কুরিয়ারের ফাইল থেকে অর্ডার
আগে থেকেই পার্সেল পাঠাচ্ছেন? কুরিয়ারের পার্সেল বা পার্সেল-লিস্ট ফাইল ইমপোর্ট করুন। প্রতিটি লাইন কাস্টমার, ঠিকানা, টাকা আর কনসাইনমেন্ট নম্বরসহ অর্ডার হয়ে দোকানের বিক্রির মতোই একই কাস্টমার ও স্টকের সাথে থাকে।

প্রতিটি ক্রেতার ডেলিভারি রেকর্ড
প্যাক করার আগে নম্বরটা দেখে নিন। স্পিডোমিটারে দেখাবে এই ক্রেতা আসলে কতবার পার্সেল গ্রহণ করেন, আপনার নিজের আর সংযুক্ত সব কুরিয়ারের হিসাব থেকে।
নিজের অনলাইন স্টোর
লাইভ দাম আর স্টক, ভ্যারিয়েন্ট, কম্বো আর কুপনসহ পাবলিক শপ পেজ চালু করুন। কাস্টমার মোবাইল নম্বর দিয়ে অর্ডার করেন, আপনি নতুন থেকে ডেলিভারি পর্যন্ত এগিয়ে বিক্রিতে রূপ দেন।

যাদের জন্য
- ফেসবুক পেজের দোকান
- ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিক্রেতা
- দোকান ও অনলাইন দুটোই
- সারা দেশে ডেলিভারি দেওয়া ব্র্যান্ড
বিজনেসি যা করে না
বেছে নেওয়ার আগে জেনে রাখুন।
- মেসেঞ্জারের ইনবক্স পড়ে না, কাস্টমারকে আপনার হয়ে উত্তরও দেয় না।
- সরাসরি বুকিং চলে আপনার আগের স্টেডফাস্ট, পাঠাও ও রেডএক্স অ্যাকাউন্টে; অন্য কুরিয়ার ফাইল ইমপোর্টে।
- কুরিয়ার চার্জ কুরিয়ারের; বিজনেসি আপনার হয়ে COD তোলে না।
কেনার আগে নিজের মতো একটা দোকান চালিয়ে দেখুন
পণ্য, কাস্টমার আর বাকিতে ভরা একটা ডেমো দোকান খুলুন। একটা বিক্রি করুন, বাকি দিন, টাকা নিন, আর দেখুন স্টক ও লাভ কীভাবে বদলায়। এটা শুধু আপনার কপি, এখানে ভুল হলেও কোনো ক্ষতি নেই।
- মুদি দোকান
- ফার্মেসি
- পাইকারি
- কাপড়
- জুতা
- মোবাইল ও ইলেকট্রনিক্স
- হার্ডওয়্যার
- অনলাইন বিক্রেতা
- কৃষি উপকরণ
শূন্য থেকে শুরু না করেই বিজনেসিতে চলে আসুন
NaN দিন প্রো-র সব ফিচার ফ্রি, আর সেটআপ আমরা আপনার সাথে করে দিই: পণ্য তুলে দিই, শুরুর স্টক আর বাকি বসিয়ে দিই, বাংলায় সেটআপ কল। কোনো টাকা লাগে না, সেটআপ ফি নেই, আর টাকা দেওয়ার পর ৩০ দিনের টাকা ফেরতের গ্যারান্টি।
সেটআপের অনুরোধ হোয়াটসঅ্যাপে সরাসরি ঢাকায় আমাদের টিমের কাছে যায়।
NaN দিন প্রো-র সব ফিচার
পস, স্টক, হিসাব, এইচআর আর সব রিপোর্ট খোলা। কোনো টাকা লাগে না, কিছু ইনস্টল করতে হয় না।
পণ্য আমরা তুলে দিই
হোয়াটসঅ্যাপে তালিকা পাঠান: এক্সেল ফাইল, পুরনো সফটওয়্যারের এক্সপোর্ট, বা খাতার ছবি। আমরা তুলে দেব।
শুরুর স্টক ও বাকি বসিয়ে দিই
আপনার এখনকার স্টক আর কাস্টমার-সাপ্লায়ারের বাকি আমরা বসিয়ে দিই, যাতে প্রথম দিনেই এটা আপনার দোকানের মতো লাগে।
বাংলায় ফ্রি সেটআপ কল
আমাদের টিমের সাথে একটা কলে ইনভয়েস, স্টাফ আর টাকার হিসাব সেটআপ, আর একসাথে প্রথম বিলটা করা।
৩০ দিনে টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়াই
প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে শুধু জানান যে কাজে আসছে না, পুরো টাকা ফেরত। কোনো প্রশ্ন নেই, কোনো ফর্ম নেই।
কোনো সেটআপ ফি নেই
অনেক ব্যবসার সফটওয়্যারে শুরুতেই সেটআপ বা লাইসেন্স ফি দিতে হয়। আমাদের নেই। শুধু প্ল্যানের টাকা, মাসে ৳৪৯৯ থেকে।
আজ শুরু করলে যা হবে
- 1আজ
দুই মিনিটে অ্যাকাউন্ট খুলুন। কোনো টাকা লাগে না।
- 2প্রথম দিন
পণ্যের তালিকা হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা তুলে দিই। প্রথম বিলটা একসাথে করি।
- 3NaN দিন
প্রো-র সব ফিচার নিজের দোকানে চালিয়ে দেখুন, কোনো শর্ত ছাড়া।
- 4তারপর
ভালো লাগলে প্ল্যান নিন। ৩০ দিনের মধ্যে কাজে না এলে কোনো প্রশ্ন ছাড়াই পুরো টাকা ফেরত।
খাতায় যে প্রতিটি দিন যায়, সেদিনের বাকি আর হারানো মালের হিসাব আর ফেরে না। আজ শুরু করলে কাল থেকেই পুরো হিসাব আপনার হাতে।
টাকা ফেরতের গ্যারান্টি: প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে জানান যে বিজনেসি আপনার কাজে আসছে না, কোনো প্রশ্ন ছাড়াই ৫ কর্মদিবসের মধ্যে সেই পেমেন্টের পুরো টাকা ফেরত দেব। প্রতি অ্যাকাউন্টে একবার।
যে প্রশ্নগুলো সবাই করে
কোন কোন কুরিয়ার চলে?
সরাসরি বুকিং ও স্ট্যাটাসের জন্য স্টেডফাস্ট, পাঠাও ও রেডএক্স। অন্য কুরিয়ারের পার্সেল ফাইল ইমপোর্ট করা যায়।
ওয়েবসাইট লাগবে?
না। সেটিংস থেকে প্রতিটি ব্যবসার নিজের অনলাইন স্টোর চালু করা যায়; ফেসবুকে পণ্যের লিংকও দিতে পারেন।
পার্সেল ফেরত এলে স্টকে ফেরে?
হ্যাঁ, ফেরত পার্সেল একই অর্ডারের বিপরীতে স্টকে ফেরে, আর কাস্টমারের রেকর্ডে দেখা যায়।
মোবাইলে চালানো যায়?
হ্যাঁ, যেকোনো ফোনের ব্রাউজারে চলে, অ্যান্ড্রয়েড অ্যাপেও চলে।
আরও পড়ুন
আজকের বিক্রি দিয়েই পরখ করুন।
অ্যাকাউন্ট খুলুন, কয়েকটা পণ্য যোগ করুন, পরের কাস্টমারের বিলটা বিজনেসিতে করুন। সাত দিন ফ্রি, কোনো টাকা লাগবে না, যেকোনো সময় বন্ধ করা যায়।