মুখে বলে বিল

পণ্যের নাম বলুন, বিল নিজেই লেখা হবে

হাত ভর্তি, কাস্টমার দাঁড়িয়ে, লিস্টও লম্বা। মাইক চেপে কাস্টমার কী নিল বলুন, যেভাবে দোকানের ছেলেকে বলেন। আপনার দামেই পণ্য বিলে উঠে যাবে, আর সেভের আগে আপনি দেখে নেবেন।

৭ দিন ফ্রি · কোনো টাকা লাগে না · পণ্য আমরা তুলে দিই

  • বাংলা ও ইংরেজি
  • আপনার নিজের পণ্য ও দাম
  • সেভের আগে আপনি দেখে নেন
  • পার্টির জমাও মুখে বলে
সংক্ষেপে উত্তর

বাংলায় মুখে বলে কি দোকানের বিল করা যায়?

হ্যাঁ। বিজনেসির পিওএস-এ মাইক চেপে বাংলা বা ইংরেজিতে পণ্য আর পরিমাণ বলুন, যেমন 'দুই কেজি চিনি আর এক প্যাকেট বিস্কুট'। আপনার নিজের পণ্যের তালিকা থেকে মিলিয়ে সেগুলো বিলে ওঠে, আপনি দেখে নেন। কাস্টমার বা সাপ্লায়ারের টাকা জমার কথাও মুখে বললে ফরম ভরে যায়। ব্রাউজার বা ফোনের নিজস্ব স্পিচ রিকগনিশন দিয়েই এটা চলে।

ব্যস্ত কাউন্টারে সবচেয়ে সময় নেয় টাইপ করা

ভিড়ের সময় একেকটা পণ্য খুঁজে পরিমাণ টাইপ করতে করতে লাইন বাড়ে। যে কর্মচারী টাইপে ধীর, তার ভুলও বেশি, আর বিলে পরিমাণ ভুল মানে পরে স্টকের হিসাব আর লাভের হিসাবও ভুল।

বিজনেসিতে যেভাবে কাজ করে

মুখে বলে একটা বিল

  1. 1

    মাইক চাপুন

    পিওএস স্ক্রিনে মাইকে চাপ দিন।

  2. 2

    লিস্ট বলুন

    যেভাবে বলেন সেভাবেই পণ্য আর পরিমাণ বলুন, বাংলা বা ইংরেজিতে।

  3. 3

    দেখে নিন

    কী বুঝল দেখুন, ভুল থাকলে বদলে দিন।

  4. 4

    সেভ করুন

    বিল সেভ করুন, স্টক, বাকি আর হিসাব নিজে থেকেই ঠিক হয়ে যায়।

আপনার নিজের পণ্যের তালিকা থেকেই মেলায়

যা বলেন তা আপনার দোকানের পণ্যের সাথে মেলানো হয়, তাই বিলে আপনার দেওয়া নাম আর দামই থাকে।

টাকা জমাও মুখে বলে

কাস্টমার বা সাপ্লায়ারের পাতায় জমার কথা বলুন, ফরম ভরে যাবে। দেখে নিয়ে সেভ করুন।

যাদের জন্য

  • মুদি ও জেনারেল স্টোর
  • এক জনে বিল করা ব্যস্ত কাউন্টার
  • টাইপে ধীর কর্মচারী
  • লম্বা লিস্টের পাইকারি দোকান

বিজনেসি যা করে না

বেছে নেওয়ার আগে জেনে রাখুন।

  • ব্রাউজার বা ফোনের নিজস্ব স্পিচ রিকগনিশন ব্যবহার হয়, তাই কতটা ঠিক শুনবে তা সেটার ওপর আর আশপাশের শব্দের ওপর নির্ভর করে।
  • শুধু মুখে বলেই বিল সেভ হয় না, আগে আপনাকে দেখে নিতে হয়।
সাইন-আপ লাগবে না

কেনার আগে নিজের মতো একটা দোকান চালিয়ে দেখুন

পণ্য, কাস্টমার আর বাকিতে ভরা একটা ডেমো দোকান খুলুন। একটা বিক্রি করুন, বাকি দিন, টাকা নিন, আর দেখুন স্টক ও লাভ কীভাবে বদলায়। এটা শুধু আপনার কপি, এখানে ভুল হলেও কোনো ক্ষতি নেই।

ডেমো দোকান খুলুনএক ট্যাপেই ভেতরে। ফোন নম্বর বা পাসওয়ার্ড লাগে না।
  • মুদি দোকান
  • ফার্মেসি
  • পাইকারি
  • কাপড়
  • জুতা
  • মোবাইল ও ইলেকট্রনিক্স
  • হার্ডওয়্যার
  • অনলাইন বিক্রেতা
  • কৃষি উপকরণ
বিজনেসি সুইচ অফার

শূন্য থেকে শুরু না করেই বিজনেসিতে চলে আসুন

৭ দিন প্রো-র সব ফিচার ফ্রি, আর সেটআপ আমরা আপনার সাথে করে দিই: পণ্য তুলে দিই, শুরুর স্টক আর বাকি বসিয়ে দিই, বাংলায় সেটআপ কল। কোনো টাকা লাগে না, সেটআপ ফি নেই, আর টাকা দেওয়ার পর ৩০ দিনের টাকা ফেরতের গ্যারান্টি।

সেটআপের অনুরোধ হোয়াটসঅ্যাপে সরাসরি ঢাকায় আমাদের টিমের কাছে যায়।

  • ৭ দিন প্রো-র সব ফিচার

    পস, স্টক, হিসাব, এইচআর আর সব রিপোর্ট খোলা। কোনো টাকা লাগে না, কিছু ইনস্টল করতে হয় না।

  • পণ্য আমরা তুলে দিই

    হোয়াটসঅ্যাপে তালিকা পাঠান: এক্সেল ফাইল, পুরনো সফটওয়্যারের এক্সপোর্ট, বা খাতার ছবি। আমরা তুলে দেব।

  • শুরুর স্টক ও বাকি বসিয়ে দিই

    আপনার এখনকার স্টক আর কাস্টমার-সাপ্লায়ারের বাকি আমরা বসিয়ে দিই, যাতে প্রথম দিনেই এটা আপনার দোকানের মতো লাগে।

  • বাংলায় ফ্রি সেটআপ কল

    আমাদের টিমের সাথে একটা কলে ইনভয়েস, স্টাফ আর টাকার হিসাব সেটআপ, আর একসাথে প্রথম বিলটা করা।

  • ৩০ দিনে টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়াই

    প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে শুধু জানান যে কাজে আসছে না, পুরো টাকা ফেরত। কোনো প্রশ্ন নেই, কোনো ফর্ম নেই।

  • কোনো সেটআপ ফি নেই

    অনেক ব্যবসার সফটওয়্যারে শুরুতেই সেটআপ বা লাইসেন্স ফি দিতে হয়। আমাদের নেই। শুধু প্ল্যানের টাকা, মাসে ৳৪৯৯ থেকে।

আজ শুরু করলে যা হবে

  1. 1আজ

    দুই মিনিটে অ্যাকাউন্ট খুলুন। কোনো টাকা লাগে না।

  2. 2প্রথম দিন

    পণ্যের তালিকা হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা তুলে দিই। প্রথম বিলটা একসাথে করি।

  3. 3৭ দিন

    প্রো-র সব ফিচার নিজের দোকানে চালিয়ে দেখুন, কোনো শর্ত ছাড়া।

  4. 4তারপর

    ভালো লাগলে প্ল্যান নিন। ৩০ দিনের মধ্যে কাজে না এলে কোনো প্রশ্ন ছাড়াই পুরো টাকা ফেরত।

খাতায় যে প্রতিটি দিন যায়, সেদিনের বাকি আর হারানো মালের হিসাব আর ফেরে না। আজ শুরু করলে কাল থেকেই পুরো হিসাব আপনার হাতে।

টাকা ফেরতের গ্যারান্টি: প্রথম পেমেন্টের ৩০ দিনের মধ্যে জানান যে বিজনেসি আপনার কাজে আসছে না, কোনো প্রশ্ন ছাড়াই ৫ কর্মদিবসের মধ্যে সেই পেমেন্টের পুরো টাকা ফেরত দেব। প্রতি অ্যাকাউন্টে একবার।

যে প্রশ্নগুলো সবাই করে

কালার, সাইজ বা মডেলও কি বলা যাবে?

হ্যাঁ। “পোলো টি শার্ট সাদা এল সাইজ ৩ পিস” বা “হোন্ডা সিডি ৮০ ব্রেক শু ২ পিস” বললে ঠিক সেই পণ্যই ধরবে, আর “গোল্ড লিফ ৫ প্যাকেট” বা “৫ পিস” বললে সেই এককেই বিল হবে। কথাটা দুইটা পণ্যের সাথে মিললে অনুমান না করে জিজ্ঞেস করবে।

পার্টির টাকা কীভাবে বলব?

যেভাবে সাধারণত বলেন: “রহিমের কাছ থেকে ৫০০ টাকা পাইছি”, “করিমকে ৩০০০ টাকা প্রদান করলাম”, “৫০০ টাকা রিসিভ করলাম”। পার্টির নিজের পাতায় শুধু টাকার পরিমাণ বললেই হয়।

আলাদা অ্যাপ লাগবে?

না। ফোন বা কম্পিউটারের পিওএস-এই আছে।

ভুল পণ্য শুনলে?

সেভের আগে লিস্ট দেখতে পাবেন, যেকোনো লাইন বদলাতে বা বাদ দিতে পারবেন।

বাংলায় কাজ করে?

হ্যাঁ, বাংলা ও ইংরেজি দুটোতেই।

আরও পড়ুন

আজকের বিক্রি দিয়েই পরখ করুন।

অ্যাকাউন্ট খুলুন, কয়েকটা পণ্য যোগ করুন, পরের কাস্টমারের বিলটা বিজনেসিতে করুন। সাত দিন ফ্রি, কোনো টাকা লাগবে না, যেকোনো সময় বন্ধ করা যায়।